শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার দেবিদ্বারে টাকার লোভ দেখিয়ে ভাতিঝিকে ধর্ষণ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৯.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

টাকার লোভ দেখিয়ে কুমিল্লা জেলার দেবিদ্বারে প্রতিবেশী ৭ বছরের ভাতিজিকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার বাগুর এলাকায় ।

আটক রিয়াজুল ইসলাম ওই এলাকার রেনু মিয়ার ছেলে। তিনি পার্শ্ববর্তী কোরপাই এলাকার একটি সুতার মিলে কাজ করেন।

এ ঘটনায় শনিবার রাতেই ওই ভুক্তভোগীর মা নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।
ভুক্তভোগীর মা জানান, রিয়াজুল তার মেয়েকে ৫০ টাকা দিবে বলে মুখ চেপে বাড়ির পাশের একটি বেগুন ক্ষেতে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করে। পরে শিশুটির চিৎকারে বাহার নামে এক স্কুলছাত্র রিয়াজকে পিটিয়ে তাকে উদ্ধার করে।

জেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সরকার মো. লিটন জানান, ঘটনাটি শুনে কিছু লোক পাঠিয়ে অভিযুক্ত রিয়াজুলকে ধরে পুলিশে সোপর্দ করা হয়।

এব্যাপারে দেবিদ্বার থানার ওসি মো. জহিরুল আনোয়ার জানান, অভিযুক্ত রিয়াজুলকে আটক করা হয়েছে। ভুক্তভোগী শিশুকে ডাক্তারি পরীক্ষার জন্য রোববার সকালে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে (কুমেক) পাঠানো হয়েছে এবং ধর্ষণকারী রিয়াজ’কে কুমিল্লা কোর্টে প্রেরণ করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি