শুক্রবার,২১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় অটোরিক্সা চাপায় শিশুর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.১০.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে অটোরিক্সার ধাক্কায়এক শিশু কণ্যার মৃত্যু হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) দুপুর বেলায় নগরীর কোতয়ালী মডেল থানার সামনে এ দুঘর্টনা ঘটে।

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার রোডে অটোরিক্সার চাপায় আনসার সদস্যের মেয়ে নুসরাতের মৃত্যু।

আনসার সদস্য কাউছার বাংগড়া থানা, পান্ডঘর বাসিন্দা। তিনি কুমিল্লা আদর্শ সদর কোতোয়ালি মডেল থানায় পুলিশের সাথে মহাযোগী হিসেবে কাজ করে থাকেন।

নুসরাতের জ্বর হওয়া শুক্রবার (১১ই সেপ্টেম্বর) আনছার সদস্য নুসরাতের বাবা কাউছার এর সাথে বাড়ি থেকে কুমিল্লা ডাক্তার দেখাতে আসে।

সকালে নুসরাত তার বাবার সাথে বের হলে কোতয়ালী থানার সামনে অটোরিক্সা চালক মোঃ হানিফ মিয়া (২৬) হরণ বাজালে ভয়ে তখন মেয়ে নুসরাত বাবার হাত ছেড়ে দৌড়ে সরে যাবার সময় অটোরিক্সা নুসরাতের উপরে তুলে দেয় ঘাতক অটো চালক।

পরে ঘটনাস্থলেই নুসরাতের মৃত্যু হয় বলে জানায় নুসরাতের বাবা আনসার সদস্য কাউছার।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি