শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় পূর্ব শত্রুতার জের ধরে গরুচোর সাজিয়ে যুবককে পিটিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৯

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের শাহরিয়ার নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

সে খন্ডকালীন আনসার সদস্য ছিল।

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নে শাহরিয়ার নামে একজনকে পূর্ব শত্রুতার জের ধরে গরু চোর অপবাদ দিয়ে গণপিটুনী দিয়ে হত্যার অভিযোগ স্থানীয়রা ও পরিবারের লোকজনের।

ঘটনাটি ঘটে ২৩অক্টোবর বুধবার রাত সাড়ে দশটার দিকে ওই ইউনিয়নের দড়িকান্দি গ্রামে। নিহত শাহরিয়ার (৩২) ওই গ্রামের মৃত এসডু মিয়ার ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে মো. আদিলুজ্জামান নামে একজনকে আটক করেছে এলাকাবাসী।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি