শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.১০.২০১৯

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়ায় কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে শেখ রাসেল স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৩ অক্টোবর) বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় টুর্নামেন্টের উদ্ধোধন করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। টুর্নামেন্টে মোট ১৪ ইউনিয়ন থেকে ১৪টি কিন্ডারগার্ডেনের দল অংশগ্রহণ করে পর্যায়ক্রমে দক্ষিণ খোশবাস ইউনিয়নের মহেশপুর এস এম এ হামিদ স্মৃতি কানন এবং উত্তর খোশবাস ইউনিয়নের শাজুলিয়া একাডেমি বাংলাদেশ আরিফপুর শাখা ফাইনালে উর্ত্তীর্ণ হয়।

ফাইনালে নির্ধারিত সময়ে গোল শূন্য ড্র থাকায় ট্রাইবেকারে ২-১ শাজুলিয়া একাডেমি বাংলাদেশ আরিফপুর শাখা চ্যাম্পিয়ান হয়। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, বরুড়া উপজেলা শিক্ষা কর্মকর্তা একেএম ফজলুল হক, বরুড়া উপজেলা কিন্ডারগার্ডেন এসোসিয়েশনের সভাপতি আমজাদ হোসেন ভূইয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক নুরুল ইসলাম, শিক্ষা বিষয়ক সম্পাদক আবুল কালামসহ আরো অনেকে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি