শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বরুড়ার ভুয়া আইনজীবী ইকবাল হোসেন ভূইয়া আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১০.২০১৯

নিজস্ব প্রতিবেদকঃ

কুমিল্লার বরুড়ার ভুয়া আইনজীবী ইকবাল হোসেন ভূইয়াকে আটক করা হয়েছে। আটককৃত ভুয়া আইনজীবী ইকবাল হোসেন ভূইয়া উপজেলার গালিমপুর ইউনিয়নের জোড়পুকুরিয়া গ্রামের সৈয়দ আহমেদ ভূইয়ার সন্তান।

জানা যায়, অন্য নামে সীল বানিয়ে নিজেকে বড় এ্যাডভোকেট পরিচয় দিযয়ে বরুড়ার বিভিন্ন এলাকা থেকে মামলা নিয়ে চালাতো ইকবাল। এ্যাডভোকেট পরিচয় দিয়ে থানায় দালালি করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা জর্জ কোর্ট আদালতে কুমিল্লা বারের আইন জীবী সমিতির সদস্যরা তাকে আটক করে, পরবর্তীতে ২০০ টাকার স্ট্যাম্পে মুচলেখা নিয়ে ছেড়ে দেয়। এসময় তার বুকে আমি আইনজীবী নয়, আমি টাউট লেখা পোস্টার লাগিয়ে দেয় কুমিল্লা বারের আইনজীবী সমিতির সদস্যরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি