স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চান্দিনার মাইজখার ইউনিয়নের ১ নং ওয়ার্ড এর সাবেক মেম্বার মো.আবদুর রহিম এর ছেলে মো.আলামিন এর নেতৃত্বে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ৯ টার দিকে ওই ইউনিয়নের তিতপুর -বাড়েরা সড়কে ডাকাতির ঘটনা ঘটে।
এ ঘটনায় উপজেলার বাড়েরা ইউনিয়নের জয়দেবপুর গ্রামের মৃত ওসমান মিয়ার ছেলে মো.আলাউদ্দিন ও তার এক সহপাঠী কে এলোপাতাড়ি মারধর করে নগদ ৪ হাজার ২শ টাকা সহ ২ টি স্মার্টফোন ও ১টি বাটন নরমাল ফোন হাতিয়ে নেয় সাবেক ইউপি মেম্বার এর ছেলে আলামিন সহ একই গ্রামের তুরু মিয়ার ছেলে হোসেন, আবদুস সাত্তার এর ছেলে মেহেদী হাসান,মফিজুল ইসলাম এর ছেলে ইউসুফ,আলম এর ছেলে রুবেল, মাইজখার গ্রামের ফজলু মিয়ার ছেলে মহিন ও তাদের সহযোগীরা।


















































