শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা সদর দক্ষিণে বাসের চাপায় কুমিল্লা ইপিজেডের নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


কুমিল্লা সদর দক্ষিণে বাসের চাপায় কুমিল্লা ইপিজেডের নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার-জাঙ্গালীয়া সড়কের কচুয়া চৌমুহনী এলাকায় সােমবার (২৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬ টায় শাহ আলী সুপার পরিবহনের যাত্রীবাহী বাসের চাপায় পৃষ্ঠ হয়ে এক নারী শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত কিশােরীর নাম হাফেজা আক্তার হাসি (১৬)।

সে গাইবান্ধা জেলার লক্ষীপুর ইউনিয়নের উচাভীটা গ্রামের হায়দার আলীর মেয়ে। সে কুমিল্লা ইপিজেডে কর্মরত ছিলাে বলে উপস্থিত লােকজন জানান। কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে পেছন থেকে আসা দ্রুতগতির বেপরােয়া বাসের চাকায় পৃষ্ঠ হয়ে তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ঘাতক বাসের চালক ও হেলপার দ্রুত গাড়ি নিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি