শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেহেদি রং না শুকাতেই নববধূর হাত-পায়ের রগ কাটল স্বামী


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.১০.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

রংপুরের পীরগাছায় ঘটে গেল এক নি’র্মম ঘটনা। বিয়ের পর কিছুদিন পেরোনোর আগেই নববধূর হাত-পায়ের রঙ কে’টে হাসপাতালে পাঠালো স্বামীসহ শ্বশুড়বাড়ির লোকজন। রবিবার (২৭ অক্টোবর) এ ঘটনা ঘটে।

জানা গেছে, নগদ ৮৫ হাজার টাকা ও স্বর্ণালংকার মেয়ে জামাইকে যৌতুক দেয়া হয়। মেয়ের বিয়ের মেহেদীর রং মুছতে না মুছতেই জামাতা শাহজাদা মিয়া আরও ২ লাখ টাকা যৌতুক দাবি করে। এ নিয়ে গত ২৬ অক্টোবর সন্ধ্যায় স্বামী-স্ত্রীর বাকবিত’ণ্ডার একপর্যায়ে স্বামী শাহজাদা মিয়া নববধূ শিউলি বেগমকে নি’র্মম নি’র্যাতন করেন এবং হ’ত্যার উদ্দেশ্যে তার বাড়ির লোকজন মিলে মধ্যযুগীয় কায়দায় নববধূর হাত-পায়ের রগ কে’টে দেন।

এ সংবাদ পেয়ে মেয়ের মা রহিমা বেগম ও মামী পেয়ারা বেগম ঘটনাস্থলে গেলে আ’সামিরা তাদের বাড়িতে প্রবেশ করতে বাধা দেন এবং ভয়ভীতি দেখিয়ে তাড়িয়ে দেন। পরে রোববার সকালে নববধূর বাবা ফজলুল হক পুলিশকে জানালে এসআই রিয়াজুল ইসলাম স’ঙ্গীফোর্স নিয়ে ওই বাড়ি থেকে নববধূকে গু’রুতর আ’হত অবস্থায় উদ্ধার করে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, আমি খবর পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেছি। এ বি’ষয়ে নি’র্যাতিতা নববধূর বাবা ফজলুল হক একটি মা’মলা দায়ের করেছেন। আসমিদের গ্রে”ফতারের জন্য জোর চেষ্টা চলছে বলে থানা পুলিশ জানিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি