শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার গোমতি নদীর পাচঁথুবীঘাটে মাটি কাটার অভিযোগে জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১০.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদরের গোমতি নদীর পাচঁথুবী বালুঘাটে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। এ সময় অবৈধভাবে নদীর আইলের মাটি কাটা অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করেন। অভিযানে নেতৃত্ব দেন সদর উপজেলার সহকারি ভূমি কমিশনার মাহফুজা মতিন।

সদর উপজেলার সহকারি ভূমি কমিশনার মাহফুজা মতিন এ বিষয়টি নিশ্চিত করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি