শনিবার,২২শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার কালিরবাজারে গৃহবধুকে কুপিয়ে হত্যা করলো পাশের বাড়ির যুবক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.১১.২০১৯

সাকিব আল হেলালঃ
কুমিল্লা সদর উপজেলায় শানু বেগম (৫৫) নামের এক গৃহবধুকে কুপিয়ে হত্যা করেছে দেলোয়ার নামের এক যুবক।

মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর সাড়ে ৫ টায় উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের স্বামীর বাড়িতে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত শানু বেগম ওই এলাকার উপজেলার কালিরবাজার ইউনিয়নের হাতিগাড়া গ্রামের ফরিদ মিয়ার স্ত্রী।

স্থানীয়রা জানান,নিহতের পাশের বাড়ির দেলোয়ার সোমবার রাতে তার মা ও স্ত্রীকে মারধর করেন। পরে তার স্ত্রী বাড়ি থেকে বের হয়ে অন্যত্র লুকিয়ে
থাকে। আজ ভোরে প্রতিবেশি ফরিদ মিয়ার বাড়িতে গিয়ে ফরিদ মিয়ার স্ত্রী শানু বেগমকে জিজ্ঞাসা করেন তার স্ত্রী কোথায়। শানু বেগম এ বিষয়ে জানে না
বলে জানান। এরপর শানু বেগমকে পিছন থেকে দাঁ দিয়ে মাথায় কোপ দিলে সঙ্গে সঙ্গে শানু বেগম ঘটনাস্থলে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা শানু বেগমকে গুরুতর
আহত অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। স্থানীয় জনতা ঘাতক দেলোয়ার হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি