মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারেভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ভ্রাম্যমান আদালতের অভিযান, অর্থ জরিমানা


কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজারেভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ, ভ্রাম্যমান আদালতের অভিযান, অর্থ জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.১১.২০১৯

শাহ ইমরানঃ
কুমিল্লা নগরীর একই বাজারে ভিন্ন ভিন্ন দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ। সারা দেশের মত কুমিল্লার বাজারগুলোতে সমান তালে ১২০-১৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পেঁয়াজ। এরই প্রেক্ষিতে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত কুমিল্লার নগরীর রাজগঞ্জ বাজারের পাইকারি ও খুচরা দোকানগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করেছে।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এসএম মুস্তাফিজুর রহমান ও সৈয়দ ফারহানা পৃথা’র নেতৃত্বে রাজগঞ্জের পাইকারি ও খুচরা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় কুমিল্লা ভোক্তা অধিকারের সহকারি পরিচালক আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ সময় পেয়াঁজের মূল্য অতিরিক্ত রাখার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে সাড়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি