স্টাফ রিপোর্টারঃ
আজ ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবস। ১৯৭১ সালের এদিনে কুমিল্লা পাক হানাদার বাহিনী থেকে মুক্ত হয়।
দীর্ঘ নয় মাসের যুদ্ধ আর নির্যাতনেরপরিসমাপ্তি ঘটিয়ে মুক্তিযোদ্ধা ও মিত্রবাহিনীসহ সর্বস্তরের জনগণের উল্লাস ধ্বনিতে প্রকম্পিত হয়ে উঠে এতদ:অঞ্চল মুক্ত হয় কুমিল্লা।
৭১ সালের এই দিনে হানাদার মুক্ত হয়েছিল কুমিল্লা। কুমিল্লা মুক্ত দিবস উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসন ও জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে নগরীতে বিজয় র্যালি বের করা হয়।
রোববার সকালে নগরীর টাউন হল মাঠ পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা- ৬ (সদর) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার।
পরে বিজয় র্যালিটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে নগর উদ্যানস্থ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।


















































