শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন আজ সোমবার। এ সম্মেলন ঘিরে এ জেলার অধীন সাতটি উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের তৃণমূলের নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দের জোয়ার।

আজ সকাল ১০টায় চান্দিনা মহিলা বিশ্বিবিদ্যালয় কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করবেন প্রধান অতিথি দলের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম। এতে বিশেষ অতিথি থাকবেন দলের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক ও পানিসম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী। সম্মেলনে সভাপতিত্ব করবেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি আবদুল আউয়াল সরকার।

দলের তৃণমূলের নেতাকর্মীরা জানান, ৭১টি পদের বিপরীতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে তেমন কোন প্রচারণা না থাকলেও সভাপতি পদে ২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৫ জন প্রার্থীর নাম বেশ আলোচিত হচ্ছে। পদপ্রত্যাশীরা হচ্ছেন- সভাপতি পদে বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক ম. রুহুল আমিন এবং সাধারণ সম্পাদক পদে দেবিদ্বার সংসদীয় আসনের এমপি রাজী মোহাম্মদ ফখরুল, হোমনা-তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ মেরী, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম (সিআইপি)। বর্তমান কমিটির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য সচিব অধ্যক্ষ এম হুমায়ুন মাহমুদ, যুগ্ম সম্পাদক শিল্পপতি মো. রোশন আলী মাস্টার, দাউদকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি