শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা উত্তর জেলা আ. লীগ সম্মেলনে বিলবোর্ড ছিঁড়ে ফেলায় থানায় জিডি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.১২.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে সাধারণ সম্পাদক প্রার্থী সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা ইসলাম সিআইপি’র বিলবোর্ড ছিঁড়ে ফেলায় থানায় জিডি করেছেন তিনি।

রবিবার (৮ নভেম্বর) বিকেলে সম্মেলনস্থল চান্দিনা মহিলা কলেজ মাঠে এসে তিনি এ অবস্থা দেখে তাৎক্ষণিক চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

এ সময় তার নেতা-কর্মীর ক্ষুব্ধ হয়ে স্লোগান দেন।

এ ব্যাপারে সেলিমা ইসলাম এমপি বলেন, সম্মেলনস্থলে সবার ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড রয়েছে। শুধুমাত্র আমার ২টি বিলবোর্ডই ছিঁড়ে ফেলা হয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এটা প্রতিহিংসার রাজনীতিও বটে। তবে কাউকে দায়ী করছি না। থানায় জিডি করেছি। থানা পুলিশ তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখবেন। আর বিলবোর্ড ছেঁড়া হলেও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আমার কর্মতৎপরতা থেমে থাকবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি