শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নাঙ্গলকোটে দুপুরে স্বামীর মৃত্যুর পরেই সন্ধ্যায় স্ত্রী চলে গেলেন না ফেরার দেশে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.১২.২০১৯

মহিউদ্দিন ভূইয়াঃ

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় শনিবার দুপুরে বিজিবি সদস্য মফিজুর রহমান মারা যান। সেই শোকে সন্ধ্যায় তাঁর স্ত্রীও না ফেরার দেশে পাড়ি জমান। স্বামী-স্ত্রীর ইন্তেকালে গ্রামে শোকের ছায়া নেমে আসে।

শনিবার (১৪ ডিসেম্বর) উপজেলার পেরিয়া ইউপির শালুকিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্বামী-স্ত্রীর জানাজা রোববার সকাল সাড়ে ৯ টায় অনুষ্ঠিত হয়েছে নিজ এলাকায়।

এ বিষয়টি নিশ্চিত করেন সাবেক ইউপি চেয়ারম্যান সহিদ উল্লাহ মিয়াজী ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি