শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে যে কাজ শুরু হয়েছে তা অব্যাহত থাকবে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.১২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

অনেক কষ্টের বিনিময়ে অর্জিত বিজয় দিবসে শ্রদ্ধার সাথে স্মরণ করবো যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছেন, জীবন দিয়েছেন, যে সকল মা-বোন ইজ্জত দিয়েছেন তাদেরকে আমরা কর্মে সৃজনশীলতার ও সৃষ্টিতে। তাহলে আমাদের অর্জিত বিজয় স্বার্থক হবে। পাশাপাশি বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে যে উন্নয়ন অগ্রযাত্রা শুরু হয়েছে তা আগামী দিনেও অব্যাহত থাকবে।

আমরা উন্নয়নের লক্ষস্থীর করে এগিয়ে যাচ্ছি। আগামী দিনে বাংলাদেশ বিশ্বে একটি মর্যাদার আসনে বসবে। সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে দেশ বিরোধীদের রুখে দিতে হবে। উন্নয়নকে বাধাগ্রস্থ করতে একাত্তরের মতো তারা আবারও ষড়যন্ত্র করতে পারে। তাই সবাইকে ঐক্যবদ্ধ ও সর্তক থাকতে হবে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে মহান বিজয় দিবস উপলক্ষে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম এমপি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ, চৌদ্দগ্রাম সার্কেল (এ.এসপি) সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার একেএম সাইফুল আলম, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, পৌর আ’লীগ সভাপতি তাবারক উল্লাহ কায়েস, উপজেলা আলীগ সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি