শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুবিতে নাটক ‘১৯৭১’ মঞ্চায়ন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.১২.২০১৯

ইরফান,কুবি প্রতিনিধিঃ

মহান বিজয় দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) হুমায়ূন আহমেদ রচিত মঞ্চনাটক ‘১৯৭১’ মঞ্চায়ন করা হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে নাটকটি মঞ্চায়ন করা হয়।

থিয়েটার’র আয়োজনে এবং তামিম আল হাসানের দিকনির্দেশনায় নাটকে অভিনয় করেছেন যথাক্রমে নাজমুল হাসান, সামিহা আক্তার, অর্ক গোস্বামী, মাহবুবা চৌধুরী, রিয়াজ উদ্দিন রাকিব, নিজামুল, ইশতিয়াক আহমেদ, এ্যানি, মোঃ হান্নান রাহিম, গুলশান পারভিন, মিরণ, আরাফাত রাফি, দ্বীন মোহাম্মদ, নাঈম এবং মারিয়া।

এসময় উপস্থিত ছিলেন থিয়েটার কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপদেষ্টা এবং গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক কাজী আনিছুল ইসলাম, থিয়েটারের সাবেক সভাপতি মেহেদী হাসান এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।

আয়োজকরা জানান, নতুন প্রজন্মের মাঝে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও তাৎপর্য তুলে ধরতে এবং নাম না জানা শত সহস্র বীর শহীদের স্মরণে আমাদের আজকের এই আয়োজন। যাদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই স্বাধীনতা তাদের স্মরণে এই নাটক মঞ্চায়ন করা হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি