শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বিজয়ের উল্লাসে মানবতার কল্যাণে ইউএফসির ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.১২.২০১৯

স্টাফ রিপোর্টারঃ

বিজয়ের উল্লাসে মানবতার কল্যাণে কাজ করার দৃঢ়প্রত্যয় নিয়ে “আমরা বন্ধু সবার সাথে,চলব সবাই একসাথে” এ শ্লোগানের আলোকে ১৬ ডিসেম্বর ইউনিটি ফেন্ডস অফ কুমিল্লা (UFC) ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

নগরীর ঈদগাহ থেকে প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে মোটরসাইকেল র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে কোটবাড়ি ম্যাজিক প্যারাডাইস গিয়ে অনুষ্ঠান কার্যক্রম শুরু হয়।

দেশ ও মানুষের কল্যাণে কাজ করা এবং সকল বন্ধুদের মাঝে ভ্রাতৃত্ববোধ ও সহযোগিতার মনোভাব নিয়ে সকলের সাথে ঐক্যবদ্ধভাবে থাকা সংগঠনের মূল উদ্দেশ্য।

উক্ত অনুষ্ঠানটি পরিচালনা করেন সাইদ জামান বাবু, আসিফ মান্না, মেহেদী হাসান, রাকিবুল ইসলাম, তানিম, দিদারুল আলম বাবু, রিয়াদ খন্দকার ,সৌরভ,বরকত উল্লাহ। সার্বিক সহযোগিতায় ছিলেন এম নাসিমুল ইসলাম হেলাল, এমদাদুল হক নয়ন, সুমন, রুবেল, সজীব, পাবেল, রানা, আরফান মিঠু প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি