ডেস্ক রিপোর্টঃ
সবকিছু ঠিক থাকলে বিশ্ব ক্রিকেটের বড় তারকা ও টি-টোয়েন্টি ফরম্যাটের সবচেয়ে বিধ্বংসী ব্যাটসম্যান ক্রিস গেইল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে বিপিএল খেলতে ঢাকা আসবেন- এ খবর আগেই জানা সবার জানা হয়ে গেছে। গেইল কবে চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে মাঠ গরম করতে ঢাকা আসবেন, এবার তাও জানা গেল।
হ্যামস্ট্রিং ইনজুরিতে আক্রান্ত গেইল এখন নিজের পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন। আগামী ৫ জানুয়ারি ঢাকা আসছেন ভয়ঙ্কর এই ক্যারিবীয় তারকা।
বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে ‘এ প্লাস’ ক্যাটাগরিতে থাকা গেইলের মূল্য ১ লাখ ডলার। গেইল জানিয়েছেন, কীভাবে বিপিএলের প্লেয়ার্স ড্রাফটে তার নাম এলো সেটি তিনি নিজেই জানেন না তিনি। তার এমন মন্তব্যের পর হুমকিতে পড়েছিল গেইলের বিপিএলে অংশ নেয়া।
ক্যারিবীয়ান ব্যাটিং দানবের এমন মন্তব্যের পর চট্টগ্রাম চ্যালেঞ্জার্স হুমকি দিয়ে সাফ জানিয়ে দিয়েছিল, গেইল খেলতে না আসলে বিসিবির কাছে শাস্তির আবেদন করবে দলটি। তবে শেষ পর্যন্ত দুই ম্যাচ খেলার জন্য গেইল বিপিএলে খেলতে সায় দেন।

























































