সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সবচেয়ে বেশি বেতন বার্সেলোনা তারকাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান চ্যাম্পিয়ন য়্যুভেন্তাসের খেলোয়াড়রাই বিশ্ব ক্রীড়াঙ্গনে সবচেয়ে বেশি বেতন পেয়ে থাকেন।

গ্লোবাল স্পোর্টস স্যালারিসের ১০ম সংস্করণের এক জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে। জরিপে জানানো হয়, এর মধ্যে বার্সার খেলোয়াড়দেরই অর্থাৎ লিওনেল মেসিদের বেতন সবচেয়ে বেশি। কাতালান জায়ান্টদের মূল দলের খেলোয়াড়দের গড় বেতন ১২.৮ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর যা ছিলো প্রায় ১৩.৭ মিলিয়ন ডলার।

এ তালিকায় ১১.৬ গড়ে দ্বিতীয় স্থানটি দখল করে আছে রিয়াল মাদ্রিদ। আর, গত বছর তালিকার নবম স্থানে থাকা য়্যুভেন্তাস এবার খেলোয়াড়দের ১০.৫৪ মিলিয়ন ডলার বেতন দিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছে।

এ তালিকায় শীর্ষ ২০-এ থাকা অপর ফুটবল ক্লাবগুলো হচ্ছে পিএসজি ও ম্যানচেস্টার সিটি। তারা আছে যথাক্রমে ১২ ও ১৩তম স্থানে। শীর্ষ দশের বাকি সাতটি স্থানসহ ১৫ থেকে ২০তম স্থানের সবকটি দখল করে আছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশন-এনবিএর বিভিন্ন দল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি