ডেস্ক রিপোর্টঃ
অ্যাঙ্কেল লিগামেন্টে চোট পেয়ে ছিটকে গেলেন লিভারপুল মিডফিল্ডার অ্যালেক্স-চেম্বারলেইন। বছরের শেষ দুই ম্যাচে এই ইংলিশ ফুটবলারকে পাবে না অলরেডরা।
সংবাদ সম্মেলনে চেম্বারলেইনের ছিটকে যাওয়া খবর নিশ্চিত করেছেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। এই ইংলিশ মিডফিল্ডার ঠিক কবে মাঠে ফিরতে পারবেন তা জানতেও এখন বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলে জানান তিনি।
গত শনিবার, ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে ক্লাব বিশ্বকাপের ফাইনালে অ্যাঙ্কেলে চোট পান চেম্বারলেইন। তবে, তখন চোটের ভয়াবহতা সম্পর্কে জানা যায়নি।
আগামী বৃহস্পতিবার, ইংলিশ প্রিমিয়ার লিগে লেস্টার সিটির মাঠে খেলবে দারুণ ছন্দে থাকা লিভারপুল। তিনদিন পর বছরের শেষ ম্যাচে ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের মুখোমুখি হবে ক্লপের দল।

























































