বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বরুড়ায় এক ব্যাক্তির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.১২.২০১৯

সাকিব আল হেলাল।।

কুমিল্লার বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের আগানগর মোল্লা বাড়িতে কবির হোসেন(৫৫) নামে এক ব্যাক্তি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

শনিবার(২৮ ডিসেম্বর) সকালে পরিবারের লোকজন কবিরকে ঝুঁলন্ত অবস্থা দেখে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে দেখে কবিরের ঝুঁলন্ত লাশ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বরুড়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।

পারিবারিক সূত্র থেকে জানা যায়,কবির হোসেন বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন।তিনি একা এক একটি ঘরে থাকতেন।প্রতিদিনের মত আজকেও ঘরে একা ছিলেন।শনিবার সকালে তার ঘরে গিয়ে দেখি তার ঝুঁলন্ত দেহ।

কবির হোসেন আগানগর মোল্লাবাড়ির সিরাজুল ইসলামের ছেলে। কবির হোসেন এক ছেলে এক মেয়ের জনক।

বরুড়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যেতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি