রবিবার,২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার শশীদলে ট্রেনের চাকা লাইনচ্যুত, যাত্রীদের চরম ভোগান্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.১২.২০১৯

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেল স্টেশন এলাকায় ঢাকা এক্সপ্রেস ট্রেনের চাকা লাইনচ্যুত হয়ে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রুটে রেল যোগাযোগ সাত ঘন্টা বন্ধ ছিলো।

সকাল সাড়ে ৮ টায় ট্রেনটি উদ্ধার করা হয়। দুর্ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি। তবে প্রচন্ড শীতে শিশুসহ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে ।

সূত্র জানায়,রবিবার রাত দেড়টার সময় নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস ট্রেন শশীদল রেল স্টেশনের ডাউন আউটার সিগনালে পৌঁছলে ইঞ্জিনসহ একটি বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর কুমিল্লা রেল স্টেশনে ঢাকাগামী তূর্ণা নিশিতা ও ঢাকা মেইল আটকা পড়ে। কুমিল্লার লাকসাম ও ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি উদ্ধার করে।

রেলওয়ে কুমিল্লার ঊর্ধ্বতন উপ-সহাকারী প্রকৌশলী (পথ) লিয়াকত আলী মজুমদার জানান, উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি