বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » আল্লামা আশরাফ আলীর জানাজায় অংশ নিতে কুমিল্লা হে‌লিকপ্টার‌যো‌গে কুমিল্লা আসলেন আল্লামা আহমদ শফী


আল্লামা আশরাফ আলীর জানাজায় অংশ নিতে কুমিল্লা হে‌লিকপ্টার‌যো‌গে কুমিল্লা আসলেন আল্লামা আহমদ শফী


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

কওমি মাদরাসার সর্বোচ্চ সংস্থা আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলী ইন্তেকাল করেছেন। তার মৃত্যুতে গভীর শােক প্রকাশ করেছেন সংস্থাটির চেয়ারম্যান ও হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।

এদিকে আল্লামা আশরাফ আলীর জানাজা নামাজে অংশ নিতে হে‌লিকপ্টার‌যো‌গে কুমিল্লা এসেছেন হেফাজত আমির। মঙ্গলবার দুপুর পৌ‌নে দুটায় হাটহাজারী থে‌কে‌ ত‌ি‌নি হে‌লিকপ্টারযো‌গে রওয়ানা হয়ে‌ছেন। বলে জানা গেছে।

আল্লামা আশরাফ আলীর জানাজা নামাজ তার নিজ গ্রাম কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার অলিরবাজারের মাদরাসায় আজ মঙ্গলবার দুপুর ২ টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে।

আল্লামা আশরাফ আলী রহ. কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার ফলডার পাড় গ্রামে জন্মগ্রহণ করেন। ২০১৩ সাল থেকে রাজধানীর জামিয়া শারইয়্যাহ মালিবাগ মাদরাসায় হাদিসের দরস দিচ্ছিলেন। প্রিন্সিপাল হিসেবে এই মাদরাসাটিকে সুনামের সাথেই পরিচালনা করে আসছিলেন। বেফাকুল মাদারিসিল আরাবিয়ার সিনিয়র সহ-সভাপতি ও কওমি মাদরাসার সর্বোচ্চ অথরিটি আল হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের প্রতিষ্ঠালগ্ন থেকেই সংস্থাটির কো-চেয়ারম্যানেরও দায়িত্ব পালন করছিলেন তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি