বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


জিএসসি-জেডিসিতে ৩৩ প্রতিষ্ঠানের পাস করেনি কেউ


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.১২.২০১৯

ডেস্ক রিপোর্টঃ

জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর জেএসসিতে পাসের হার ৮৭ দশমিক ৫৮ শতাংশ। জেডিসির পাসের হার ৮৯ দশমিক ৭৭ শতাংশ। এ বছর জিপিএ-৫ পেয়েছে ৭৮ হাজার ৪২৯। এছাড়া ৩৩ প্রতিষ্ঠানের পাস করেনি কেউ।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফল তুলে ধরেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এসময় পাশে ছিলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি