সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » কুমিল্লার হয়ে আবারো আগামী ম্যাচ থেকেই খেলবেন ডেভিড মালান


কুমিল্লার হয়ে আবারো আগামী ম্যাচ থেকেই খেলবেন ডেভিড মালান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০১.২০২০

 

ডেস্ক রিপোর্টঃ

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ওয়ারিয়র্সের হয়ে মাঠ মাতাচ্ছিলেন ইংল্যান্ডের ক্রিকেটার ডেভিড মালান। কিন্তু স্ত্রীর অসুস্থতার কারণে বিপিএলের মাঝপথেই দেশে ফিরে যান তিনি। অবশেষে তাকে আবারো পাচ্ছে কুমিল্লা। আগামী ম্যাচ থেকেই তাকে পাওয়া যাবে। কুমিল্লা ওয়ারিয়র্স টিম ম্যানেজমেন্টের একান্ত সূত্রে জানা গেছে।

বিপিএলে এই মুহূর্তে সুবিধাজনক স্থানে আছে কুমিল্লা। যদিও দলের ভরসার প্রতীক মালান চলে যাওয়ায় কিছুটা ব্যাকফুটে চলে যায় দলটি। তবে কুমিল্লার ভক্ত সমর্থকদের আশার বাণী শুনিয়ে দলটির পরবর্তী ম্যাচের আগেই যোগ দিচ্ছেন এই ইংলিশ তারকা।

বিপিএলে এখন পর্যন্ত ৮ ইনিংসে ব্যাট করে ৬২.৮৩ গড়ে রান করেছেন ৩৭৭ যা এখন পর্যন্ত চলতি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে আছেন মালান । যেখানে আছে দুই ফিফটির সাথে এক সেঞ্চুরিও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি