রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রাম শ্রীপুর ইউনিয়নে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০১.২০২০

 

মোঃ সফিউল আলম

উপমহাদেশের প্রাচীন সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ৭২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের ন্যায় কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়।

সরজমিনে দেখা যায় যে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উপজেলার শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে( ৪ জানুয়ারি) শনিবার সন্ধ্যা ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভা। শ্রীপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বাঁধন এর সভাপতিত্বে ও ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সোহাগ এর উপস্থাপনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবি এম এ বাহার, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রধান করেন চৌদ্দগ্রাম উপজেলা যুবলীগের আহবায়ক ও শ্রীপুর ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান শাহ জালাল মজুমদার ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম সবুজ, চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক নুরুল আলম, শ্রীপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলী হায়দার মেম্বার, শ্রীপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আলমগীর মজুমদার, শ্রীপুর ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, শ্রীপুর ইউনিয়ন ৮নংওয়ার্ড মেম্বার হাফেজ আসলাম, সহ ইউনিয়ন ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ।আমন্ত্রিত অতিথি বৃন্দের বক্তব্য প্রদান শেষে অনুষ্ঠান সভাপতি আনোয়ার হোসেন বাঁধন এর সমাপনী বক্তব্য প্রদান শেষে প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথি বৃন্দের কেক কাটার মধ্যে দিয়ে অনুষ্ঠান টি সমাপ্ত হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি