মোঃ সফিউল আলম :
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগ কর্তৃক আয়োজিত বাংলাদেশ ছাত্রলীগের গৌরব উজ্জ্বল৭২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪ জানুয়ারী শনিবার বিকালে বিশাল আনন্দ মিছিল,ও আলোচনা সভা ও আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃআব্দুল মোতালেব, সভাপতি কাশিনগর ইউনিয়ন ছাত্রলীগ ও যুগ্ম আহবায়ক চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ। উক্ত অনুষ্ঠানে আলোচনা করেন জনাব শামসুল আলম মজুমদার বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। মোঃ মোখলেছুর রহমান মজুমদার সভাপতি কাশিনগর ইউনিয়ন আওয়ামীলীগ। মোহাম্মদ মাইনুদ্দিন মাস্টার সহ-সভাপতি কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ নুরুল আমিন সহ-সভাপতি কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ। জনাব রফিকুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক কাশিনগর ইউনিয়ন আওয়ামী লীগ। মোঃ ইকবাল হোসেন সদস্য চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রলীগ। মোহাম্মদ সেলিম মজুমদার সভাপতি কাশিনগর ডিগ্রী কলেজ ছাত্রলীগ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, কাজী মাহবুব, নেছার আহমেদ, সাইফুল ইসলাম শাকিল, ইঞ্জিনিয়ার ইদ্রিস আকাশ, মোজাম্মেল হক, ফরহাদ আহমেদ, রবিউল আলম, ইদ্রিসুর রহমান সবুজ, শাহজালাল সাজু, জামাল উদ্দিন, মাসুম বিল্লাহ কাওছার আহমেদ, মোঃ সবুজ, আব্দুর রহমান সহ আরো অনেক নেতৃবৃন্দ।
মিছিলটি কাশিনগর বি এম উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কাশিনগর বাজার প্রদক্ষিণ করে কাশিনগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।


















































