শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঝোপে মিলল সেই ঢাবি ছাত্রীর বই-ঘড়ি ও ইনহেলার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ধর্ষণের ঘটনার আলামত সংগ্রহ করেছে পুলিশের এলিট ফোর্স র‍্যাব’ ও ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সংশ্লিষ্টদের ভাষ্যে, কুর্মিটোলা গলফ ক্লাবে যাওয়ার পথে ঝোপের মধ্যে পড়েছিল ধ র্ষণের শিকার ছাত্রীর বই, ঘড়ি, চাবির রিং, ইনহেলারসহ কিছু সামগ্রী। এমনকি সেখানে পুরুষের এক জোড়া স্যান্ডেলও পাওয়া যায়। সোমবার (৬ জানুয়ারি) সকালে ওই ঝোপের মধ্য থেকে এসব আলামত উ’দ্ধার করে র‍্যাব’-ডিবি।

র‍্যাবে’র লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সারওয়ান বিন কাশেম বলেন, ‘চাঞ্চল্যকর এই ঘটনায় র‍্যাব’ ইতোমধ্যে ত’দন্ত শুরু করেছে। আপাতত ত’দন্তের স্বার্থে বেশি কিছু বলছি না।’ আলামত সংগ্রহের ব্যাপারে ত’দন্ত সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, ঝোপের মধ্য থেকে ওই ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের বই, বিভাগের প্রসপেক্টাস, চাবির রিং, একটি কালো গ্যাবার্ডিনের প্যান্ট, স্যানিটারি ন্যাপকিন, একজোড়া স্যান্ডেল (পুরুষের), ঘড়ি, ইনহেলার ও স্পাইরাল মেশিন উ’দ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, গত রোববার (৫ জানুয়ারি) বিকেলে কুর্মিটোলায় ওই ছাত্রী ধর্ষণের শিকার হন। তিনি বিশ্ববিদ্যালয়ের ‘ক্ষণিকা’ নামের দোতলা বাসে (ঢাবি-টঙ্গী রুট) বাড়ি ফিরছিলেন। কুর্মিটোলায় বাস থেকে নেমে যাওয়ার পর তাকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়। ধর্ষণের শিকার ওই ছাত্রী বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ওই ছাত্রীর বাবা ক্যান্টনমেন্ট থানায় বাদী হয়ে মা’মলা করেছেন।

থানার ভারপ্রা’প্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহান হক বলেন, ‘মামলার এজাহারে মেয়েটিকে একজন ধরে নিয়ে ধর্ষণ করে বলে উল্লেখ করা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি