শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » হৃদরোগে আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক, হাসপাতালে ভর্তি


হৃদরোগে আক্রান্ত জাহাঙ্গীর কবির নানক, হাসপাতালে ভর্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০১.২০২০

ডেস্ক রিপোর্টঃ

হৃদরোগে আক্রান্ত হয়ে ল্যাবএইড হাসপাতালে ভর্তি হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

আজ সোমবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন তিনি।

সকাল ৯ টায় হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করলে তাকে দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে জানান জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ বিপ্লব। তিনি জানান, এনজিওগ্রাম করে নানকের হার্টে দুইটি ব্লক পাওয়া যায়। এরমধ্যে একটিতে ইতোমধ্যে রিং পরানো হয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক থেকে সভাপতিমন্ডলীর সদস্য হন নানক।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি