ডেস্ক রিপোর্টঃ
নতুন বছরে খেলার ব্যস্ততার মাঝেও শিশু হাসপাতাল পরিদর্শনে গেছেন বার্সেলোনা সুপার স্টার লিওনেল মেসি, লুইস সুয়ারেজসহ দলের অন্যান্য খেলোয়াড়রা।
বার্সেলোনার কাসা রোনাল্ড ম্যাকডোনাল্ড হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও তাদের পরিবারের সঙ্গে কথা বলেন স্প্যানিশ লিগের ফুটবল তারকারা। শিশুদের আনন্দ দিতে ছবিও তুলেন তাদের সঙ্গে।
লা লিগায় ক্যাটালান রাইভাল এসপানিওলের সাথে ২-২ গোলের ড্র’য়ের পরে এই আয়োজনে অংশ নেন লা লিগা টপার দলের ফুটবলাররা।

























































