শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার মহাসড়কের পাশ থেকে মুরাদনগরের যুবলীগ নেতার মরদেহ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় মুরাদনগর উপজেলার যুবলীগের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন (৫২) এর মরদেহ উদ্ধার করেছে সদর দক্ষিণ থানা পুলিশ।

নিহত খাইরুল আলম মুরাদনগর উপজেলার ভূবনঘর গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা দুপুর ২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোস্তফাপুর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সদর দক্ষিণ মডেল থানার কর্মকর্তা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম (পিপিএম) জানান, ঢাকা-চট্টগ্রাম
মহাসড়কের মোস্তফাপুর এলাকায় রাস্তার পাশে মরদেহটি পাওয়া যায়। তার মুখে এবং চোখে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়না তদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি