বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নাগাইশের পশ্চিম বাজার এলাকা থেকে ৩ জনকে মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার করা হয়।পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন, মো: ছোটু মিয়া (৩৫) উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী নারায়নপুর গ্রামের মো. আব্দুল মালেকের ছেলে।

নাসির (৪১) একই উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামের পদুয়ারপাড় এলাকার আলী আজগরের ছেলে।

মো: মিন্টু মিয়া (৪৭) উপজেলার শিদলাই গ্রামের আব্দুল মুনাফের ছেলে।

রবিবার (১২ জানুয়ারি) বিকেলে ব্রাহ্মণপাড়া থানার এস আই মো. মামুনোর রশিদ ও এএস আই আজিজুর রহমান, এএস আই কৃষ্ণ সরকার এবং এএস আই দেলোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ফোর্সসহ নাগাইশ পশ্চিম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

এসময় তাদের সাথে থাকা চটের বস্তায় তল্লাশি চালিয়ে খাকি কষ্টেপে মোড়ানো নীল পলিথিনে প্যাক করা ২ কেজি করে ৬টি বান্ডিলে ১২ কেজি গাঁজা উদ্ধার করে।

পরে তাদের বিরুদ্ধে ব্রাহ্মণপাড়া থানায় মাদক আইনে মামলা হয় এবং সোমবার (১৩ জানুয়ারি) সকালে গ্রেফতারকৃতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজম উদ্দিন মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি