বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নিউ মার্কেটের কাঁচা বাজারে জমে থাকা পানি ভোগাচ্ছে ক্রেতা বিক্রেতাদের


পূর্বাশা বিডি ২৪.কম :
১৬.০১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর নিউ মার্কেটের বেইচমেন্টের কাঁচা বাজারে দীর্ঘদিন ধরে পানি জমে আছে। পানি নিষ্কাশনের সঠিক ব্যবস্থ্যা না থাকায় বিপাকে পড়েছে ক্রেতা বিক্রেতারা।

নিউ মার্কেটে বাজার করতে আসা ক্রেতা আলাউদ্দীন জানান, নগরীর প্রাণকেন্দ্র কান্দিরপাড়ের ঐতিহ্যবাহী নিউ মার্কেটের কাঁচা বাজারের অবস্থা খুবই নাজুক। এইখানে চলাফেরা করাটা দূর্বিসহ। এইখানে বাজার করতে আসলে মনে হয় কুমিল্লায় নগরপিতা নেই। কুমিল্লা অভিভাবকহীন। নিউ মার্কেটের মতো একটি নামকরা কাঁচা বাজারে সুষ্ঠ পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকা খুবই লজ্জাকর। মানুষ আর কত ভোগান্তির স্বীকার হলে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের ঘুম ভাঙ্গবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি