শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ব্রাহ্মণপাড়ায় গজারিয়া প্রিমিয়ার লীগ ক্ষুদ্রে খেলোয়াড়দের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০১.২০২০

স্টাফ রিপোর্টারঃ

খেলাধুলার মাধ্যমে দেশ ও সমাজকে সন্ত্রাস এবং মাদকমুক্ত হিসাবে গড়ে তোলা যায়। খেলাধুলার মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোনার বাংলা গড়ার অঙ্গিকার বাস্তবায়ন হবে। এজন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে। খেলাধুলার মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করা যায়।

বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা গজারিয়া এলাকায় গজারিয়া প্রিমিয়ার লীগ ক্ষুদ্রে খেলোয়াড়দের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শুভেচ্ছা বক্তব্যে বিটিসিএল এর উপ সহকারী প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান কাউছার এ কথা বলেন।

তিনি আরো বলেন, আমি একজন খেলোয়াড় ছিলাম। লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলা করতাম। নিয়মিত খেলাধুলা করলে শরীর ও মন ভালো থাকে। সভাপতির বক্তব্যে ক্লাবের সভাপতি মোঃ জসিম উদ্দিন ভূইয়া বলেন, একমাত্র খেলাধুলায় পারে একটি সুষ্ঠু, সুন্দর ও মাদকমুক্ত সমাজ উপহার দিতে। ডিজিটাল বাংলাদেশ গড়তে খেলা ধুলার কোন বিকল্প নাই। সেজন্য লেখা-পড়ার পাশাপাশি খেলাধুলায় মনোযোগী হতে হবে।

পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ক্লাবের সহ-সভাপতি তমাল সরকার,ক্লাবের সহ-সভাপতি জয় দাস,ক্লাবের সাংগঠনিক সম্পাদক রাসেল খান,ক্লাবের অর্থ বিষয়ক সম্পাদক মোঃ মনির খান,প্রচার সম্পাদক সবুজ খান,রুবেল খান,নাজমুল হাসান,মাইনউদ্দিন,শান্ত সহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ গন। খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের মাঝে পুরষ্কার তুলে দেন খেলার প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি