শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামের দারুচ্ছুন্নাত দীনিয়া জামিয়া মাদরাসার অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০২.২০২০

সফিউল আলম:

কুমিল্লার চৌদ্দগ্রাম শুভপুর ইউনিয়ন পাশা কোট মরহুম এয়ার আহম্মেদ স্মরণে,ও ছারছীনা দরবার শরীফের পীরের আগমন উপলক্ষ্যে দারুচ্ছুন্নাত দীনিয়া জামিয়া মাদরাসার মাহফিলের পরামর্শ সভা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন এশিয়ান টেলিভিশনের উপদেষ্টা, মাদরাসার প্রতিষ্ঠাতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আলমগীর কবির মজুমদার। মাদরাসার ভাইস প্রিন্সিপাল আবদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা জাতীয় পার্টির আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব এরশাদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, পৌর সভাপতি দেলোয়ার হোসেন পাটোয়ারী, মাদরাসা পরিচালনা কমিটির সদস্য জহিরুল কাইয়ুম মজুমদার, জেলা যুব সংহতির সভাপতি নজরুল ইসলাম বাবর, কুমিল্লা দক্ষিণ জেলা জাতীয় ছাত্রসমাজের সভাপতি মিজানুর রহমান, উপজেলা জাতীয় পার্টির সদস্য সোহাগ মোর্শেদ চৌধুরী, কাশিনগর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি আইয়ুব আলী ভেন্ডার, জাপা নেতা আফাজ উদ্দিন ডিলার।

এ সময় মাদরাসার শিক্ষক, ছাত্র ও অভিভাবকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি