শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » কুমিল্লা নিউজ » কুমিল্লার চান্দিনায় দাখিল পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টাকালে বহিরাগতকে ৩০ হাজার টাকা জরিমানা


কুমিল্লার চান্দিনায় দাখিল পরীক্ষায় নকল সরবরাহের চেষ্টাকালে বহিরাগতকে ৩০ হাজার টাকা জরিমানা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৫.০২.২০২০

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লার চান্দিনায় দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীকে নকল সরবরাহের চেষ্টাকালে এক বহিরাগত শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের হাদিস বিষয় পরীক্ষা চলাকালীন সময়ে চান্দিনার বদরপুর মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।

কেন্দ্রর হল সুপার কাজী মো. মফিজুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের চারদিকে ১৪৪ ধারা জারি করা থাকে। তিনজন বহিরাগত ছাত্র পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার জন্য কেন্দ্র প্রবেশ করে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি