ডেস্ক রিপোর্টঃ
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর মাইডাস সেন্টারে বাংলাদেশে বিদেশিদের কর্মসংস্থান সুশাসনের চ্যালেঞ্জ ও উত্তরণের উপায় শীর্ষক টিআইবির গবেষণা প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আড়াই লাখ বিদেশি শ্রমিক বছরে ১২ হাজার কোটি টাকার করও ফাঁকি দিচ্ছেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। ২০১৮ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে এই গবেষণা করা হয়েছে। প্রতি বছর বাংলাদেশে ট্যুরিষ্ট ভিসায় আসা বিদেশিদের একটা বড় অংশ অবৈধভাবে কাজ করে। এরাই মূলত অর্থ পাচারের সঙ্গে জড়িয়ে আছে বলে জানায় টিআইবি।
তৈরি পোষাকখাতে সবচেয়ে বেশি বিদেশি শ্রমিক রয়েছেন, এর মধ্যে ভারতের শ্রমিকের সংখ্যা সবচেয়ে বেশি। এরপর শ্রীলঙ্কা ও চীনসহ ৪৪টি দেশের শ্রমিক রয়েছেন। তবে সরকারি কোনো সংস্থার কাছেই বাংলাদেশে বিদেশি শ্রমিকের সংখ্যার হিসাব নেই বলে জানিয়েছে টিআইবি।























































