ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার চান্দিনায় দাখিল পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীকে নকল সরবরাহের চেষ্টাকালে এক বহিরাগত শিক্ষার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বাংলাদেশ মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলের হাদিস বিষয় পরীক্ষা চলাকালীন সময়ে চান্দিনার বদরপুর মাদ্রাসা কেন্দ্রে এ ঘটনা ঘটে।
কেন্দ্রর হল সুপার কাজী মো. মফিজুল ইসলাম জানান, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্রের চারদিকে ১৪৪ ধারা জারি করা থাকে। তিনজন বহিরাগত ছাত্র পরীক্ষার্থীকে নকল সরবরাহ করার জন্য কেন্দ্র প্রবেশ করে।


















































