স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আহত মাসুদ রানা হৃদয় (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার উজিরপুর ইউনিয়নের শুয়ারখিল গ্রামের আবদুল কাদেরের বড় ছেলে। মঙ্গলবার সকালে তথ্যটি নিশ্চিত করেছেন তাঁর চাচা ছাত্রনেতা বিল্লাল হোসেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় মিয়াবাজারের রতন মিয়ার দোকানের সামনে মাসুদ রানা হৃদয় মোটর সাইকেল দুর্ঘটনার কবলে পড়ে। আহত অবস্থায় তাকে উদ্ধার শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার গ্রীণ লাইফ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে তার মৃত্যু হয়।
সদা হাস্যোজ্জ্বল মাসুদ রানার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। মঙ্গলবার বাদ জোহর নামাজে জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।


















































