বুধবার,৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


বিছানায় স্ত্রীর মরদেহ পাশেই ফ্যানে ঝুলছে স্বামীর লাশ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৮.০২.২০২০

ডেস্ক রিপার্টঃ

ফরিদপুরে এক ঘরের বিছানায় মিলল স্ত্রীর মরদেহ আর স্ত্রীর মরদেহের পাশেই ঘরের সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেল স্বামীর লাশ। সোমবার রাত সাড়ে ৮ টার দিকে ফরিদপুর কোতোয়ালি থানা পুলিশ ঘরের দরজা ভেঙে তাদের মরদেহ উদ্ধার করে। ঘটনাটি ঘটেছে ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাট এলাকায়।

মৃত স্বামী ও স্ত্রীর নাম রাজীব বিশ্বাস (৩৪) ও সোনালী বণিক স্মৃতি (২২)। তারা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী এলাকার বাসিন্দা। সোনালী বণিক স্মৃতি মুকসুদপুরের বাটিকামারী এলাকার খোকন বণিকের মেয়ে। রাজীব বিশ্বাস একই উপজেলার উজান গ্রামের নিরঞ্জন বিশ্বাসের ছেলে।

এলকাবাসী জানায়, গত দুই বছর আগে ফরিদপুরের লঞ্চ ঘাটা এলাকার মো. বরকাতের একতলা পাকা বাড়িটি ভাড়া নিয়ে তারা বসবাস শুরু করে। স্মৃতি ফরিদপুর সরকারী সারদা সুন্দরী কলেজে লেখাপড়া করতো এবং রাজীব একটি কলেজে পড়াতো । এদিন ওই দম্পতির কোন সারা শব্দ না পেয়ে এলাকাবাসীদের খবর দেয়। পরে পুলিশের কাছেও খবর দেয় স্থানীয়রা।

কোতয়ালী থানার দ্বিতীয় কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বেলাল হোসেন জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করা হয়েছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান জানান, প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। সিআইডির ক্রাইম সিন টিমও ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। প্রাথমিক ভাবে ধারনা করা যাচ্ছে, স্ত্রীকে হত্যা করে স্বামী আত্মহত্যা করে থাকতে পারে। ময়না তদন্ত প্রতিবেদন, সিআইডি প্রতিবেদন ও পুলিশি তদন্ত শেষ আসলে জানা যাবে প্রকৃত ঘটনা কি হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি