সোমবার,২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লার বাদুরতলায় সিটি গার্ডেন রেস্টুরেন্টের শুভ উদ্বোধন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০২.২০২০

স্টাফ রিপোর্টার:
শনিবার ২২ ফেব্রুয়ারী সন্ধ্যায় কুমিল্লার বাদুরতলায় সিটি গার্ডেন রেস্টুরেন্ট নামের একটি রেস্টুরেন্টের উদ্বোধন হয়।
রেস্টুরেন্টটির শুভ উদ্বোধন করেন কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব জহিরুল ইসলাম রিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা টাউন হলের সাধারণ সম্পাদক জনাব হেলাল উদ্দিন, কুমিল্লা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সৈয়দ মোহাম্মদ ইয়াসিন,সহ সভাপতি রফিকুল ইসলাম সাগর, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আশিক পায়েল, কুমিল্লা জেলা ছাত্রলীগের সহ সভাপতি ইসমাইল হোসেন মোল্লা সহ উক্ত প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী।
জহিরুল ইসলাম রিন্টু পরিচালকের উদ্দ্যেশ্যে বলেন সব সময় যাতে মানসম্মত খাবার এবং খাবার তৈরির পরিবেশ যাতে ভালো থাকে সেই চেষ্টার যাতে কোন ঘাটতি না থাকে; এই ব্যবসার সাথে জরিত সকল কর্মকর্তা, কর্মচারীদের সফলতা কামনা করেন তিনি।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি