ডেস্ক রিপোর্টঃ
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার গাজিনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ শাওন। গ্রামবাসীরা হলেন- শাহাব মিয়া, আহম্মেদ আলী ও আলী আকবর । এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ডিবিসি, সময় ও ৭১ টিভি
এ ঘটনায় ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন।
গ্রামবাসীর অভিযোগ, বিজিবি আগে গুলি চালিয়েছে এবং গোলাগুলিতে চার জন নিহত হয়েছে। অপর দিকে বিজিবি’র দাবি, গ্রামবাসী গুলি চালিয়েছে এবং এ ঘটনায় বিজিবি’র এক সদস্য নিহত হয়েছেন।
এ বিষয়ে মাটিরাঙ্গা উপজেলার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামসুদ্দিন জানান, আমরা দু’জনের মৃত্যুর খবর পেয়েছি। এর মধ্যে একজন বিজিবি’র সদস্য রয়েছেন।এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।























































