শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘জয় বাংলা’ জাতীয় শ্লোগান


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৩.২০২০


ডেস্ক রিপোর্টঃ

‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা করে রায় দিয়েছে হাইকোর্ট। রায়ে সকল রাষ্ট্রীয় প্রোগ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে এসেম্বলি শেষে ‘জয় বাংলা’ বলার নির্দেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার সকালে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান বাংলায় এই রায় ঘোষণা করেন।

এরআগে, ২০১৭ সালের ৪ ডিসেম্বর জয় বাংলাকে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ’র হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

পরে ওই রুলের ওপর গত বছরের ৪ ডিসেম্বর বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চে শুনানি শুরু হয়। শুনানিতে ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, আজমালুল হক কিউসি ও এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা জয় বাংলাকে জাতীয় স্লোগান করার পক্ষে আদালতে তাদের মতামত তুলে ধরেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি