শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


লাকসাম হাসপাতালে রোগিদের মোবাইল ও টাকা চুরির সময় ৬ নারী চোর আটক


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৩.২০২০


স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার লাকসামে ৬ নারী ছিনতাইকারীকে আটক করা হয়েছে।

বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের মোবাইল ফোন ও টাকা ছিনতাইকালে স্থানীয়রা তাদেরকে আটক করে পুলিশে সোপর্দ করে।

আটকরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার দুলিয়াখাল মোহনপুর এলাকার সালমা বেগম (২৬), হাছনা আক্তার (২৫), মাধবপুরের কুতুব চান (৩০), বি-বাড়ীয়া জেলার নাছিরনগর উপজেলার উত্তর আগলাবাড়ী এলাকার ধরমন গ্রামের হাজেরা খাতুন (২৩), বিলকিছ বেগম (২৬), নারগিস আক্তার (৩০)।

লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা শত শত রোগীর ভিড়ে সুযোগ বুঝে ওইসব সংঘবদ্ধ ছিনতাইকারীরা কৌশলে একাধিক নারী রোগীর মোবাইল ফোন ও টাকা নিয়ে যায়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি