প্রেস বিজ্ঞপ্তিঃ
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর মাদক বিরোধী বিশেষ টহল দল কর্তৃক অধীনস্থ অধীনস্থ বৌয়ারা বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার কোতয়ালী উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৪/১০-এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “শাহাপুর” নামক স্থান হতে ১০০ টি ইয়াবা ট্যাবলেট (৩০,০০০/-), ০৪ বোতল ফেন্সিডিল (১,৬০০/-) এবং ০৩ টি মোটর সাইকেলসহ (৬,০০,০০০/-) ০৮ জন মাদক সেবনকারী (১) মোঃ হাবিবুর রহমান (৩১), পিতা-মোঃ হোসেন, গ্রাম-নুরপুর, পোষ্ট+থানা-আদর্শ সদর, (২) মোঃ শহিদুল ইসলাম (২৫), পিতা-মোঃ তাজুল ইসলাম, গ্রাম-মধ্যম আশ্রাফপুর, পোষ্ট+থানা-সদর দক্ষিণ, (৩) মোঃ তানভীর মজুমদার (২৬), পিতা-মোঃ জাহাঙ্গীর হোসেন, গ্রাম-বাদুর তলা, পোষ্ট+থানা-আদর্শ সদর, (৪) মোঃ রাকিবুল ইসলাম (২৭), পিতা-মোঃ আঃ রউফ, গ্রাম-মধ্যম আশ্রাফপুর, পোষ্ট+থানা-সদর দক্ষিণ, (৫) মোঃ তুষার ইসলাম (২৮), পিতা-মোঃ কুদ্দুস আলী, গ্রাম-ঝাউতলা, পোষ্ট+থানা-কোতয়ালী, (৬) মোঃ রুবেল হোসেন (৩০), পিতা-মৃত মনতু মিয়া, (৭) মোঃ শিহাব উদ্দিন (৩০), পিতা-মোঃ মোসলেহ উদ্দিন উভয়ের গ্রাম-দক্ষিণ চরথা, পোষ্ট+থানা-আদর্শ সদর এবং (৮) মোঃ জনি (২৩), পিতা-মোঃ আব্দুল আলীম, গ্রাম-মধ্যম আশ্রাফপুর, পোষ্ট+থানা-সদর দক্ষিণ সকলের জেলা-কুমিল্লাদেরকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেককে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
অপর একটি অভিযানে মাদক বিরোধী বিশেষ টহল দল কর্তৃক বৌয়ারা বাজার বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলাধীন সীমান্ত পিলার ২০৮৫/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে “দূলর্ভপুর” নামক স্থান হতে ১০০ টি ইয়াবা ট্যাবলেটসহ (৩০,০০০/-) ০১ জন মাদক চোরাকারবারী মোঃ কবির হোসেন (৪৫), পিতা-মোঃ সুলতান আহম্মেদ, গ্রাম-দূর্লভপুর, পোষ্ট-আনন্দপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।
অন্য একটি অভিযানে শিবের বাজার বিওপির টহল দল কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ২০৯৯ হতে আনুমানিক ০১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে “ভাটবাড়ী পাকা রাস্তা” নামক স্থান হতে ভারতীয় ০৭ টি বেনারশী শাড়ী (৩৫,০০০/-) এবং ০১ টি সিএনজিসহ (৫,০০,০০০/-) ০২ জন চোরাকারবারী (১) মোঃ মনির হোসেন সুমন (২৬), পিতা-মোঃ মালেক মিয়া এবং (২) মোঃ অহিদুর রহমান (৩৭), পিতা-মৃত শমসের আলী উভয়ের গ্রাম-কাঠালিয়া, পোষ্ট-চকলক্ষীপুর, থানা-চৌদ্দগ্রাম, জেলা-কুমিল্লা’দ্বয়কে আটক করে চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও অন্যান্য বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২১১ বোতল ফেন্সিডিল (৮৪,৪০০/-), ৭৫ বোতল মদ (১,১২,৫০০/-), ০২ কেজি গাঁজা (৭,০০০/-), ২০ বোতল স্কাফ সিরাপ (৮,০০০/-) এবং ৮৬৫০ টি ইয়াবা ট্যাবলেট (২৫,৯৫,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৪০,০৩,৫০০/- (চল্লিশ লক্ষ তিন হাজার পাঁচশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


















































