শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দেবিদ্বারে সালিশে ছুরিকাঘাতে যুবক খুন, আটক ২


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৩.২০২০

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার দেবিদ্বারে এক স্কুলছাত্রীকে উত্যক্তের শালিশ বিচারের বৈঠকে হামলা চালিয়ে আবদুল আউয়াল নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টায় উপজেলার জাফরগঞ্জ ইউনিয়নের রঘুরামপুর আড়াইবাড়ি দোকানের সামনে এ ঘটনা ঘটে।

নিহত আবদুল আউয়াল (৩০) ওই গ্রামের ধুনু মিয়ার ছেলে এবং ওই ছাত্রীর জেঠাতো ভাই। এ ঘটনায় অন্তত আরও ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পুলিশ অভিযান চালিয়ে ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঘাতক আসলামের পিতা মোঃ ছিদ্দিকুর রহমান ও বড় ভাই আকিজ (৩০)কে আটক করা হয়েছে।

দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহিরুল আনোয়ার জানান, আবদুল আউয়াল নামে এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আসলামের পিতা মো. ছিদ্দিকুর রহমান পুলিশী হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। আকিজ নামে এক যুবককেও আটক করা হয়েছে। বাকি অপরাধীদের গ্রেফতারের অভিযান চলেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি