মঙ্গলবার,২৫শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৩.২০২০


স্টাফ রিপোর্টারঃ
মাদক ও ইভটিজিংয়ের প্রতিবাদ করার জের ধরে আল আমিন বাহিনীর হামলায় কুমিল্লা নগরের চকবাজারের ব্যবসায়ী মতিন মিয়া নিহত হয়েছে। এ সময় এক নারীসহ আহত হয়েছে আরো ৫ জন।

স্থানীয় আমেনা বেগম ও নিহতের পরিবার জানায়, নগরের সংরাইশ এলাকায় রোববার সন্ধ্যায় এক নারী শাড়ীর আচল ধরে টানা করায় ডাক দেয় মতিন মিয়া। তার তাতেই উত্তেজিত হয় স্থানীয় বিপ্লব। পরক্ষণেই ফোন করে আল আমিন বাহিনীকে। আল আমিন বাহিনীর সদস্যরা এসে মতিন মিয়া ও তারঁ ছেলে পারভেজ ও এক নারীকে বেদম কুপিয়ে আহত করে। গুরুত্বর আহত মতিন মিয়াকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হলে চিকিৎসার্ধীন অবস্থায় মারা যান মতিন মিয়া। মতিন মিয়ার ছেলে পারভেজসহ ২ জন কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়।।

ঢাকা থেকে মতিনের মরদেহ আসার পর আজ দুপুরে উত্তেজিত স্থানীয়রা আলআমিনের বাড়িতে হামলা চালায়। পরে পুলিশ তৎপরতা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোতয়ালী থানায় একটি হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি