শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


দাউদকান্দির গৌরিপুরের তাকওয়া আবাসিক এলাকা লক ডাউন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৪.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার তিতাসের করোনা রোগির চিকিৎসকের গৌরিপুরের আবাসিক এলাকা লক ডাউন

কুমিল্লার তিতাসের করোনা পজিটিভ জালালকে চিকিৎসা দেয়া প্যারামেডিক্স সোহেল ও তার পরিবার ০৫ জনসহ দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাজার সংলগ্ন তাকওয়া আবাসিক এলাকা লক ডাউন করেছে উপজেলা প্রশাসন।

শুক্রবার ভোররাত ৩ টার দিকে ওই আবাসিক এলাকার ৫০টি ভবন (বাসিন্দা আনুমানিক ৬০০-৭০০ জন) পুরোপুরি লক ডাউন করা হয়। এলাকাটির সকল প্রবেশ ও প্রস্থানপথ স্থানীয়ভাবে বন্ধ করে দেয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল ইসলাম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

সকালে সোহেলের পরিবারের সকলের নমুনা সংগ্রহ এবং পুরো এলাকা জীবানুনাশক স্প্রে করা হবে বলে তিনি জানান।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি