শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় করোনা ভাইরাসে আক্রান্ত রোগির নারায়ণগঞ্জে মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৪.২০২০

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দেবিদ্বার উপ‌জেলার নবিয়াবাদ গ্রামের জীবন কৃষ্ণ সাহা (৫৫) নামের এক ব্যক্তি করোনা পজিটিভ হয়ে নারায়ণগঞ্জে তার মেয়ের বাসায় মৃত্যুবরণ করেন।

তিনি ঠান্ডা,জ্বরে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ৪ দিন অবস্থানের পর বৃহস্পতিবার সকালে দেবিদ্বার সরকারি হাসপাতালে চিকিৎসার জন্য এসে ডাক্তার দেখিয়ে আবার নিজ বাড়ি নবিয়াবাদে চলে যান, ঐ দিন বিকেলে স্বাস্থ্যের অবনতির কারনে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। আজ সকালে সে নারায়ণগঞ্জে মৃত্যুবরণ করেন।

এ বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বারের উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা কবির আহাম্মেদ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি